উত্তরা পূর্ব থানা থেকে হত্যা মামলার আসামি সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় ওসি মহিবুল্লাহকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় তাকে ক্লোজ করে সদরদপ্তরে সংযুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হত্যা মামলায় গ্রেপ্তার উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম থানা থেকে পালিয়ে যান। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগ দেন তিনি।