বারদীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রতি বছরই শীত আসলেই চোখে পড়ে অসহায় মানুষের হাড় কাঁপানো কষ্ট। নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলা বারদীতে এমন অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে বেসরকারি সংগঠন ইউসুফ আলী কল্যাণ হতবিল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতিবসুর বাড়িতে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপিত্বত করেন মাই টিভির বিশেষ প্রতিনিধি ইউসুফ আলী।

প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক এস এম ওয়ালিউর রহমান আপেল। অন্যদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শাহ আলম, ওলামদলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মিজানুর রহমান, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের প্রাক্তনসহ সভাপতি শহিদুল ইসলাম, সেলিম মাস্টার, কামরুল হাসান ও রোকনুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।