গাজীপুর জেলা কারাগারে বন্দি এক শ্রমিক লীগ নেতা মারা গেছেন। তার নাম শেখ জহিরুল ইসলাম। তিনি উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
গতকাল শুক্রবার গাজীপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ জহিরুল গত ৯ আগস্ট শ্রীপুর থানার একটি মামলায় গত ৫ ডিসেম্বর গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, তিনি ডায়াবেটিসসহ হৃদরোগে আক্রান্ত ছিলেন। গতকাল বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কারাগারের ভেতর জহির বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে কারাগারের ভেতরে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জহিরকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরপরই জহিরের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।