নবীনগরে স্পাইডার গ্রুপের কর্ণধার রিপন মুন্সিকে সংবর্ধনা

স্পাইডার গ্রুপের কর্ণধার ও শিল্পপতি রিপন মুন্সিকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাব। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা রাজীব চৌধুরী। বিশেষ অতিথি অতিথি হিসেবে ছিলেন নবীনগর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক, কৃষক দলের কেন্দ্রীয় নেতা কেএম মামুনুর রশীদ, মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শুক্লা রানী ভট্টাচার্য, সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, নবীনগর কলেজের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, মোর্শেদুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ প্রমুখ। 

বক্তব্যে রিপন মুন্সি বলেন, আমি আপনাদের এ ভালোবাসায় অভিভূত। আমাকে চা খাবার দাওয়াত দিয়ে এতো বড় আয়োজন! আমি জানতামই না আপনারা আমাকে এভাবে সম্মানিত করবেন। আমি একজন সাধারণ মানুষ, আমার কাজের মাঝে যদি কোনো ভুল থাকে তাও আমাকে ধরিয়ে দেবেন, আমাকে নিয়ে যা সত্য তাই লিখবেন। কোনো রাজনীতির সঙ্গেই আমি জড়িত নই। দলমত নির্বিশেষে সব মানুষের উপকারে আসতে পারলেই আমার ভালো লাগে। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা পেলে আমার আগামী দিনের পথচলা আরেও সহজ হবে।

নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের  প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি আবু কামাল খন্দকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দীন মনির, সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম, প্রেসক্লাবের সহসভাপতি, এশিয়ান টিভি ও দেশ রূপান্তরের সাংবাদিক জ ই বুলবুল, সাপ্তাহিক মলয়ার প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি, সর্ব সাংবাদিক তাজুল ইসলাম চৌধুরী, প্রভাষক দেলোয়ার হোসেন, পিয়াল হাসান রিয়াজ, মনিরুল ইসলাম বাবু, আবদুল হাদী, এস এ রুবেল, মনির হোসেন, মিঠু সুএধর পলাশ, নুরে আলম, সাধন সাহা জয়, মাজেদুল ইসলামসহ আরও অনেকে।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত শেষে সংবর্ধিত ব্যক্তি রিপন মুন্সির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।