এফএ কাপের তৃতীয় রাউন্ডে লিভারপুল ৪-০ গোলে হারিয়েছে অ্যাক্রিংটন স্টানলিকে। দলের হয়ে একটি করে গোল করেছেন ডিয়েগো জটা, ট্রেন্ট আর্নোল্ড, জেইডেন ডানস ও ফেদরিকো কিয়েসা। ইংলিশ ফুটবলে চতুর্থ স্তরের লিগে খেলে অ্যাক্রিংটন। লুইস দিয়াজ, মোহামেদ সালাহ, ম্যাক অ্যালিস্টারদের এই ম্যাচে খেলাননি লিভারপুল কোচ আর্না সøট।