ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার প্যারিসের একটি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বহির্বিশ্বে বাংলাদেশ নিয়ে চলমান মিসইনফরমেশন ঠেকাতে কমিউনিটি সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্ব দেন প্রেস সচিব।
তিনি বলেন, ফ্রান্স ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ। ফরাসি মূলধারার গণমাধ্যমের সঙ্গে বাংলাদেশ কমিউনিটির সাংবাদিকেরা সংযোগ তৈরি করে দেশের ভাবমূর্তি বাড়াতে ভূমিকা রাখতে পারে। বহির্বিশ্বে বাংলাদেশ নিয়ে চলমান মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন ঠেকাতে কমিউনিটি সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
এ সময় নয়া দিগন্তর ফ্রান্স প্রতিনিধি মাহবুব হোসাইন, ডিআরইউর সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল, বাংলা টেলিগ্রাম সম্পাদক শাহ সুহেল আহমেদ, ফ্রান্স ২৪-এর মোহাম্মদ আরিফ উল্লাহ, সিনিয়র সাংবাদিক নাজমুল আহসান রাজু, এনটিভি ইউরোপের ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, টাইম টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি অনুক্ত কামরুল, সাংবাদিক মোমিন আনসারি, বাংলা ভিশনের ফ্রান্স প্রতিনিধি ইয়াছির আরাফাত খোকন, আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি মামুন মাহিন, সাংবাদিক তানভীর আহমেদ তোহা এবং দেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।