কোনো রাজনৈতিক দল ছলচাতুরী করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তা সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল শনিবার সকালে রিকশাচালকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনাকে যেজন্য পালিয়ে যেতে হয়েছে, রাষ্ট্রযন্ত্রকে যদি সে পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তবে ছাত্র-জনতা আবারও রক্ত দিতে প্রস্তুত। প্রতিনিয়ত যেসব রাজনৈতিক দল রাস্তায় চাঁদাবাজি করছে, অবিলম্বে তাদের তা বন্ধ করতে হবে। শেখ হাসিনা ও তাদের দোসরদের দ্রুত বিচার করতে হবে। কোনো রাজনৈতিক চাপের কাছে নত হওয়া যাবে না।
বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করে তিনি আরও বলেন, ‘আগামী ১৫ জানুয়ারির মধ্যেই আমরা সরকারের কাছ থেকে ঘোষণাপত্র চাই।’