আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা পুনঃতদন্তের দাবি

আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় কারারুদ্ধ যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে টঙ্গীতে সমাবেশ হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় টঙ্গী কলেজ গেট এলাকায় শুরু হওয়া এ মানববন্ধন দুপুর সাড়ে ১২টায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, ‘এই মামলায় নূরুল ইসলাম সরকারকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে আহসান উল্লাহ মাস্টার খুন হলেও সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ এই হত্যাকা-কে ভিন্ন খাতে প্রবাহিত করে।’

২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও স্কুলমাঠে সন্ত্রাসীদের গুলিতে খুন হন আহসান উল্লাহ মাস্টার।