ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর সাথে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

দেশের অন্যতম বৃহৎ এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। ব্যাংক এশিয়ার কার্ড, এডিসি ও ইন্টারনেট ব্যাংকিং এর প্রধান জিশান আহাম্মদ এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর হেড অব মার্কেটিং এন্ড সেলস্  মো. শফিকুল আলম বুধবার (০৮ জানুয়ারি) রাজধানীর শুক্রাবাদে ব্যাংক এশিয়ার কার্ড ডিপার্টমেন্ট অফিসে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এ চুক্তির আওতায়, ব্যাংক এশিয়ার ডেবিট ও ক্রেডিট কার্ড (সকল ভিসা ও মাস্টারকার্ড) হোল্ডারগণ ইউএস-বাংলা এয়ারলাইন্সের সকল অভ্যন্তরীণ ফ্লাইটে মূল ভাড়ার উপর ১০% ডিসকাউন্ট উপভোগ করবেন ।