দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

নীলফামারীর সদরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) বিকালে নীলফামারী সদরের কুন্দুপুকুর সড়কের শালহাটির চিকাসাহা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার পূর্বসুটিপাড়া মহল্লার খায়রুল ইসলামের ছেলে মিলন ইসলাম (১৮) ও পৌর শহরের সরকারপাড়া গরুহাটি এলাকার আব্দুল আজিজের স্ত্রী লতা বানু (২৫)। আহত তিনজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নীলফামারী সদরের কুন্দুপুকুর সড়কের উভয় দিক দিয়ে আসা দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আরোহী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করে। পাঁচজন মোটরসাইকেল আরোহীর মধ্যে দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।