মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকারীর বিচার ও দেশবিরোধী চক্রান্ত প্রতিহত, শুল্কবৃদ্ধি ও ভ্যাট কমানোর দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক জনতা নরসিংদী জেলা শাখার আয়োজনে মাধবদী বাসস্ট্যান্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেছেন হাফেজ আল আমীন ইমাম ও খতিব কাশিপুর সুন্নতি জামে মসজিদ, আহমাদুর রহমান আকিব, মুহম্মদ ফাহিম রহমান, ডা. মুহম্মদ সজিব খান, ডা. শাহেদ ভূঁইয়া, তৌহিদুল আনোয়ার খান, জনি প্রধান, আহামাদুর রহমান সোহাগ, জাহাঙ্গীর আলম, ছগির মুন্সী, ডা. কবীর হোসাইন, আইয়ুব আলী আনসারী, শাহীন প্রধান, আরিফ প্রধান, জোবায়ের প্রধান প্রমুখ।