সব থেকে বড় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হলো ইউটিউব। ২০২৪ সালে ভিডিও স্ট্রিমিংয়ের নিরিখে সব থেকে এগিয়ে রয়েছে এই প্ল্যাটফর্মে। ভারতে গত বছর ইউটিউবের রেভিনিউ ১৪ হাজার ৩০০ কোটি টাকা। এর পরই রয়েছে মেটা, জিওস্টার এবং নেটফ্লিক্স। বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। মিডিয়া পার্টনার্স এশিয়া ২০২৫ রিপোর্ট অনুযায়ী, ভারত-সহ এশিয়া-প্যাসিফিক বাজারে ভিডিও এবং ব্রডব্র্যান্ডের মার্কেট আরও বাড়বে। স্ট্রিমিংয়ের বাজার ২০২৭ সালের মধ্যে টেলিভিশনকে ছাপিয়ে যাবে। ভারত ও চীনÑ দুই দেশেই এই প্রবণতা দেখা যাবে। ভিডিও ইন্ডাস্ট্রি থেকে রেভিনিউর পরিমাণ অনেকটা বাড়বে। ২০২৪ সালে ভিডিও ইন্ডাস্ট্রি থেকে ৪৪ শতাংশ রেভিনিউ জেনারেট হয়। ২০২৯ সালে তা ৫৪ শতাংশে পৌঁছে যাবে। বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী, সাবস্ক্রিপশন বেসড ভিডিও অন ডিমান্ড (ঝঠড়উ)-এর বাজার ২০২৪ সালে ফের বাড়তে শুরু করেছে। গত বছর প্রায় দেড় কোটি সাবস্ক্রাইবার বেড়েছে। ভারতে স্ট্রিমিং ভিডিওর মোট সাবস্ক্রাইবারের সংখ্যা ১২.৫ কোটি ছাড়িয়েছে। শুধু ২০২৪ সাল নয়, গত কয়েক বছর ধরেই ভারতে ভিডিও মার্কেটের গ্রোথ অব্যাহত রয়েছে। এবং ভিডিওয় এনগেজমেন্ট এবং মনিটাইজেশন বাড়ছে। এশিয়া-প্যাসিফিক বাজারের নিরিখেও ভারতের ভিডিও স্ট্রিমিং ইন্ডাস্ট্রির রেভিনিউ গ্রোথ রয়েছে প্রথম সারিতে। ভারতে এই ইন্ডাস্ট্রির রেভিনিউ গ্রোথ ২৬ শতাংশ। এর পর ক্রমান্বয়ে রয়েছে চীন (২৩%), জাপান (১৫%), অস্ট্রেলিয়া (১১%), কোরিয়া (৯%) এবং ইন্দোনেশিয়া (৫%)।