বরিশাল জেলা সমিতি

সভাপতি ড. এনায়েত করিম সোহেল সম্পাদক নির্বাচিত

জাতিসংঘের পরামর্শক সংস্থা গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের প্রেসিডেন্ট অর্থনীতিবিদ ড. এনায়েত করিম ঢাকাস্থ বরিশাল জেলা সমিতি, ঢাকার সভাপতি এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠন আবিস্কার-এর প্রতিষ্ঠাতা সভাপতি বীমাবী আবু বকর ছিদ্দিক সোহেল আগামী দুই বছরের জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া অ্যাডভোকেট আবদুল লতিফ লাল, এনায়েত হোসেন বাবুল, আ ব ম মহিউদ্দিন খান চৌধুরী, মো. মনিরুজ্জামান শাহীন, ও সঞ্জীব চ্যাটার্জী সহসভাপতি এবং মোহাম্মদ হাফিজুর রহমান অর্থ সম্পাদক ও অ্যাডভোকেট মো. মামুনুর রশিদ দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যরা হলেন মো. আ. কাদের আকন ও সামসুল আলম জুলফিকার যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মোসলে উদ্দিন খান নোবেল সাংগঠনিক সম্পাদক, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ আইন সম্পাদক, মাহবুব লাভলু প্রচার ও প্রকাশনা সম্পাদক, এম জহিরুল আলম ইকবাল সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, মো. মনিরুল ইসলাম শ্রমবিষয়ক সম্পাদক, মো. আবদুল জব্বার সমাজসেবা সম্পাদক এবং জিয়াউল করিম কিসলু, প্রফেসর ড. আবদুছ ছবুর মাতুব্বর, মাহবুবুর রহমান, কে এম কামরুজ্জামান নান্নু, মো. সিদ্দিকুর রহমান হাওলাদার, শহীদুল ইসলাম সেন্টু, মো. ইকতিয়ার উদ্দিন মৃধা ও সৈয়দ আল আমিন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি