কাঙ্ক্ষিত সেবা না পেলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে

নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের সয দপ্তরে অভিযোগ বক্স স্থাপন করতে আদেশ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাধারণ জনগণ কাক্সিক্ষত সেবা না পেলে এসব বক্সে লিখিত অভিযোগ জমা দিতে পারবেন। ইসির সহকারী সচিব  মোহাম্মদ শহীদুর রহমান এ-সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন।

আদেশে ইসি জানায়, নির্বাচন কমিশনের সঙ্গে মাঠপর্যায়ের কর্মকর্তাদের অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠপর্যায়ের সব দপ্তরে একটি করে অভিযোগ বাক্স স্থাপন করতে হবে। অভিযোগ বাক্সে প্রাপ্ত অভিযোগ নিয়মিত যাচাই করে ব্যবস্থা নিতে হবে এবং বিষয়টি সময়ে সময়ে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করতে হবে।

এর আগে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানিয়েছিলেন, আগামী তিন মাসের মধ্যে সারা দেশে ঝুলে থাকা পৌনে ৪ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হবে।