গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১৪ই জানয়ারী মঙ্গলবার বিকালে উপজেলা কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ।
‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলা অনুষ্ঠিত হয়।
এবারের মেলায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্টলে শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি পণ্য প্রদর্শনী করেন।
এর আগে, ইউএনও তনিমা আফ্রাদ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে খুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রকল্প সমূহ পরিদর্শন পূর্বক প্রকল্প সমূহের ভূয়সী প্রশংসা করেন।
সমাপনী দিনে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অকৃতকার্য শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকেও শান্তনা পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও তনিমা আফ্রাদ।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ই জানয়ারি) বিকালে উপজেলা কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরে জান্নাত , উপজেলা শিক্ষা অফিসার নুরুন্নাহার, সমাজকল্যাণ অফিসার, প্রকল্প বাস্তবায়ন অফিসার, গণমাধ্যমকর্মী, স্কুল-কলেজ শিক্ষক-শিক্ষার্থী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলা অনুষ্ঠিত হয়। এবারের মেলায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্টলে শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি পণ্য প্রদর্শনী করেন।
এর আগে, ইউএনও তনিমা আফ্রাদ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে খুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রকল্প সমূহ পরিদর্শন পূর্বক প্রকল্প সমূহের ভূয়সী প্রশংসা করেন।
সমাপনী দিনে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অকৃতকার্য শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকেও শান্তনা পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও তনিমা আফ্রাদ।
পাশাপাশি পৌর প্রশাসক হিসেবে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পৌরসভার পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার উপকরণ, ২৪ টি স্কুলে ডাস্টবিন বক্স প্রদান করেন।এবং কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ উপজেলার পক্ষ থেকে দোস্ত অসহায় শীতার্তদের মধ্যে খিদির শীতবস্ত্র কম্বল বিতরণ করার জন্য কালিগঞ্জের কালিগঞ্জ থানা প্রেসক্লাব সহ ছয়টি সংগঠনকে কম্বল প্রদান করেন। পরে তিনি কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন
তিনি সকলকে নতুন উদ্যমে কাজ করে বিগত দিনের গ্লানি ভুলে সকলকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে বলেন। ক্লাবের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে একটি আদর্শ ক্রিয়া সংগঠনের ক্লাব হিসেবে গড়ে তুলতে নির্দেশ প্রদান করেন। মতবিনিময়ে উপস্তিত ছিলেন উপজেলা ক্রীড়া সংগঠনের সদস্য উপজেলা যুব উন্নয়ন অফিসারসহ পনির খন্দকার, জগলুল ও রুমন।