গ্যাসে রান্নায় দুর্ঘটনা রোধে সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন হচ্ছে

গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের রান্নায় দুর্ঘটনা রোধে ১৭টি সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করতে যাচ্ছে পণ্যের জাতীয় মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই। গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘সেফটি স্ট্যান্ডার্ডস ফর ডমেস্টিক গ্যাস কুকিং অ্যাপ্লায়েন্সেস’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসটিআই মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম এ তথ্য জানান।

বিএসটিআই, পেট্রোবাংলা এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিঅং এবং পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) আব্দুল মান্নান পাটোয়ারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআইয়ের পরিচালক (মান) মো. সাইদুল ইসলাম।

টেকনিক্যাল সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআইয়ের উপপরিচালক (প্রকৌশল) মো. মুরসালিন মাহফুজ। এ ছাড়া বক্তব্য দেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সহকারী অধ্যাপক ডা. মাসরুর-উর-রহমান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির সিনিয়র সহকারী পরিচালক আবদুর রহিম, জেএমআই এলপিজির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী লিয়াকত আলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা। বিজ্ঞপ্তি