জুলাই ঘোষণাপত্র জারি এবং ঘোষণার তারিখ প্রকাশ দ্রুত করার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
তারা বলেন, ঘোষণাপত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সাংগঠনিক বিষয় নয়, এর সঙ্গে আমাদের পুরো জনগোষ্ঠীর বর্তমান এবং ভবিষ্যৎ নিরাপত্তা ও অস্তিত্ব নির্ভরশীল।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে জুলাই ঘোষনাপত্র নিয়ে সরকারি উদ্যোগের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন নেতারা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জুলাই ঘোষণাপত্র দাবি জানিয়ে দেশ ও জনগোষ্ঠীর প্রতি আমাদের কমিটমেন্ট রক্ষা করছি।