সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারি সীমান্তে ভারতীয় সীমানা অতিক্রম করার পর এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তবে ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।

গত মঙ্গলবার রাতে ওই সীমান্তে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ।

বিজিবির অধিনায়ক জানান, রাতে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশের চেষ্টা করলে ওই বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় বিএসএফ। তাকে ফেরত নেওয়ার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।