কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ২০২৫ এ কুবি উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়‚ নিজস্ব ব্যবস্থাপনায় স্নাতক (সম্মান) প্রথম বর্ষ (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আগামী ১৯ এপ্রিল ২০২৫ তারিখ ‘সি’ ইউনিট সকাল ১০টায়, ৩ মে ‘এ’ ইউনিট সকাল ১০টায় এবং ‘বি’ ইউনিট বিকাল ৩টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত দিনরাত যেকোনো সময় এমন কী বন্ধের দিনও শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
উল্লেখ্য‚ এ সংক্রান্ত বিস্তারিত সকল তথ্যাদি বিভিন্ন গণমাধ্যম ও কুবি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হবে।