সাইফ আলী খানকে আইসিইইউতে নেওয়া হয়েছে

হামলাকারীদের ছুরিকাঘাতে আহত বলিউড অভিনেতা সাইফ আলী খানকে আইসিইইউতে নেওয়া হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) রাতে নিজ বাড়িতে ডাকাতির মুখে পড়ে হামলার শিকার হয়েছেন তিনি। ডাকাতরা তাকে ছয়বার ছুরিকাঘাত করে। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। ইতোমধ্যে তার অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে; এরপর তাকে নেওয়া হয়েছে আইসিইউতে।

চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফ মেরুদণ্ডে বেশ আঘাত পেয়েছেন। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা নিশ্চিত করেছেন, তার অবস্থা স্থিতিশীল এবং সুস্থ আছেন। দু-একদিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি।

সাইফের চিকিৎসক নীরজ উত্তমণির বরাত দিয়ে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, সাইফ আলি খানের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে, তিনি সুস্থতার পথে। অপারেশন শেষ, তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

চিকিৎসক এও জানিয়েছেন, হয়ত দুই-একদিনের মধ্যে সাইফকে ওয়ার্ডে স্থানান্তর করা হবে। ইনজুরি গভীর ছিল, কিন্তু আমাদের দল পরিস্থিতি ভালোভাবে সামলেছে।