বর্ধিত ভ্যাট ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে রেস্তোরাঁ মালিক সমিতি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।
রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রেজাউল করিম সরকার রবিন, এমদাদুল হক এমদাদ, শাহিনুর রহমানসহ জেলা হোটেল রেস্তোরাঁ, বিস্কুট ও বেকারি ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে সংকটে দেশের রেস্তোরাঁ ব্যবসা। ভ্যাটের চাপ পড়বে জনগণের ওপর। এতে বেচাকেনা কমে যাবে। তাই বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানান তারা। এর আগে বুধবার তারা মতবিনিময় সভা করেছে।