রাজধানীর হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জানুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বাদশা গাজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
সাজ্জাদুল মিরাজ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশলী করতে যুবদলের নেতাকর্মীদের সবাইকে একসাথে কাজ করতে হবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন।