বাংলাদেশে হাইসেন্স কিউএলইডি টিভি সিরিজের উদ্বোধন

ফেয়ার ইলেকট্রনিক্স বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু করেছে হাইসেন্স কিউএলইডি টিভি সিরিজ। বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার গুলশান-১ এ বিটিআই ল্যান্ড মার্কে ফেয়ার ইলেকট্রনিক্স স্মার্ট প্লাজায় এক জমকালো অনুষ্ঠানে এই উদ্বোধন করা হয়।

ফেয়ার গ্রুপের ডিরেক্টর মুতাসিম দাইয়ান উদ্বোধন অনুষ্ঠানে বলেন, ‘বাংলাদেশি গ্রাহকদের জন্য হাইসেন্স কিউএলইডি টিভি আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। উন্নত ছবি, অত্যাধুনিক ফিচার ও মার্জিত ডিজাইনের জন্য এই টিভি সিরিজটি বিশ্বজুড়ে জনপ্রিয়।’

তিনি আরো বলেন, ‘উন্নত প্রযুক্তির সঙ্গে গ্রাহকদের বিনোদনের চাহিদা পূরণের জন্য হাইসেন্স কিউএলইডি টিভি বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এটি দেশের ক্রমবর্ধমান টেকনোলজি মার্কেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

হাইসেন্স কিউএলইডি টিভি সিরিজে রয়েছে উন্নত কোয়ান্টাম ডট টেকনোলজি, যা রঙের গভীরতা ও উজ্জ্বলতা বাড়িয়ে প্রতিটি ছবিকে আরো প্রাণবন্ত করে তোলে। এতে ফোরকে এআই আপস্কেলার রয়েছে, যা লোয়ার রেজোলিউশনের বিষয়বস্তু ফোরকে মানে উন্নত করে। এছাড়াও ডলবি ডিজিটাল, ডলবি অ্যাটমস সাউন্ড ও বেজেললেস ডিজাইন এই টিভিকে ঘরের যেকোনো ইন্টেরিয়রের সঙ্গে মানানসই করে তোলে।

৬৫, ৭৫ ও ৮৫ ইঞ্চি সাইজে পাওয়া যাচ্ছে এই টিভি। ফেয়ার ইলেকট্রনিক্স এই সিরিজে ৪ বছরের প্যানেল, ৪ বছরের খুচরা যন্ত্রাংশ ও ৪ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফেয়ার ইলেকট্রনিক্সের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহউদ্দিন হাইসেন্স কিউএলইডি টিভির বৈশিষ্ট্য তুলে ধরেন। এ ছাড়া গ্রুপ হেড অব মার্কেটিং জে এম তসলিম কবির এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রোডাক্ট) মো. মুশফিকুর রহমানসহ ফেয়ার ইলেকট্রনিক্সের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাইসেন্স ১৬০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। টিভি ক্যাটাগরিতে চীন, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় শীর্ষস্থান ধরে রেখেছে। এটি ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ এবং রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের অফিসিয়াল পার্টনার।

হাইসেন্স কিউএলইডি টিভি এখন ফেয়ার ইলেকট্রনিক্সের নিজস্ব ও পার্টনার আউটলেটে সারা দেশে পাওয়া যাচ্ছে। আরো তথ্যের জন্য ভিজিট করুন fairelectronics.com.bd।