কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা বিপুল চন্দ্র সেন শুভকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিপুল চন্দ্র সেন শুভ ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি এবং উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের অধীর চন্দ্র সেনের ছেলে।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর বিপুল চন্দ্র সেন শুভ দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন। শুক্রবার রাতে তিনি বাড়িতে ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলা ভাঙচুর ও লুটপাটে ঘটনায় দায়েরকৃত ৫ নং মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আগামীকাল শনিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হবে।