বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, অনির্বাচিত সরকার দ্বারা দেশ পরিচালনা অনেক কঠিন। আমরা চাই সংস্কার। তবে দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষে নির্বাচনের রোড ম্যাপ ও নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। কারণ নির্বাচন যতই প্রলম্বিত হবে সংকট ততই বাড়বে। তাই বিএনপি তথা জনগণের দাবি অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে চিনিশপুর বিএনপির কার্যালয়ে সদর উপজেলা বিএনপি ও শহর বিএনপির উদ্যেগে আয়োজিত শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ পরিবারের দুনীতি শুধু মাত্র দেশেই নয়। বিদেশেও তারা দুর্নীতি করেছে। শেখ হাসিনার আত্মীয় ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপের দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন। উন্নয়ন প্রকল্পের নামে ৭ বিলিয়ন ডলার লুটপাট করেছে আওয়ামী লীগ। ৩০০ বিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন একাউন্টে পাচারের প্রমাণ এফবিআই পেয়েছে। বাংলাদেশের আইডি কার্ড ভারতের কাছে ২০ হাজার কোটি টাকায় বিক্রি ও তৈরীর নামে লোপাট করেছে। শেখ হাসিনা ও তার পরিবারের সদ্যসরা বাংলাদেশের অর্থ-সম্পদ লুটপাট করে সম্পদের পাহার গড়ে তুলেছে।
তিনি আরও বলেন,প্রশাসনে স্বৈরাচার হাসিনার দোসরার এখনো বসে আছে। তাদের রেখে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। গণহত্যা ও দমন নিপীড়নের সাথে যারা জড়িত তাদের খোঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে।
শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামালের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া,সাবেক ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কবির হোসেন, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা, হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল হাসান, যুবদল নেতা সুমন চৌধুরী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, ইউনিয়ন বিএনপি সভাপতি/সাধারণ সম্পাদক সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।