বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রক্তে বাড়ে কোলেস্টেরল। আর কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে অনেকেরই নিয়মিত ওষুধ খেতে হয়। চিকিৎসকের পরামর্শ ওষুধের পাশাপাশি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে বদলাতে পারেন লাইফস্টাইলও। কারিপাতা কালেস্টেরল নিয়ন্ত্রণে ভালো ভূমিকা রাখে। সালফারঘটিত এক ধরনের উদ্বায়ী তেল থাকার কারণে সুন্দর ঝাঁজাল গন্ধ আসে। কাঁচা পাতা ডললে পাতা থেকে গোলমরিচ, লবঙ্গ, মরিচ, আদা ইত্যাদি মসলার মিশ্রিত এক প্রকার ঘ্রাণ বের হয়। এই সুগন্ধির জন্যই কারিপাতা রান্নায় মসলাপাতা হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু অনেকেই বুঝতে পারেন না কারিপাতা কীভাবে খাবেন আর কতটা খাবেন। তারা জেনে নিতে পারেন কারিপাতা কীভাবে খাবেন।
কারিপাতা চা
চায়ের বদলে মাঝেমাঝে কারিপাতা দিয়ে চা বানালে, কোলেস্টেরল বশে থাকবে। কয়েকটি কারিপাতা ফুটিয়ে সেই পানি যদি রোজ খাওয়া যায়, তা হলে সুস্থ থাকবেন কোলেস্টেরলের রোগীরা। এই পানীয় রক্তের খারাপ কোলেস্টেরল ‘এলডিএল’-এর মাত্রা কমায়।
স্মুদি
সকালের নাশতায় অনেকেই খেতে পছন্দ করেন স্মুদি। যে উপকরণগুলো দিয়ে স্মুদি বানান না কেন, তাতে খানিকটা কারিপাতা মিশিয়ে নিন। কারিপাতার রস শরীরে গিয়ে কোলেস্টেরল বিপদসীমা পেরুতে দেবে না। কারিপাতায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট লিপিড প্রোফাইল বাড়তে দেয় না।
স্যুপ
কোলেস্টেরল কমাতে কারিপাতার স্যুপ খেতে হবে না। পছন্দমতো উপকরণ দিয়ে স্যুপ বানিয়ে ওপর থেকে কারিপাতা ছড়িয়ে দিতে পারেন। কারিপাতায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট কোলেস্টেরল কমাতে সাহায্য করবে।