বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি প্রাধান্য দিয়ে কম বিদ্যুতে বেশি আলো উৎপন্ন হয় এমন এলইডি ল্যাম্পের স্ট্যান্ডার্ড প্রণয়ন করতে যাচ্ছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ লক্ষ্যে গত বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘মিনিমাম এনার্জি পারফরমেন্স স্ট্যান্ডার্ডস (এমইপিএস) ফর এলইডি অ্যান্ড লুমিনারিজ’ বিষয়ে টেকনিক্যাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ক্ল্যাসপ ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নুর, বিশেষ অতিথি ছিলেন বিএসটিআইয়ের মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম, বিএসটিআইয়ের পরিচালক (মান) মো. সাইদুল ইসলাম এবং বিএসটিআইয়ের বিদ্যুৎবিষয়ক মান প্রণয়ের লক্ষ্যে গঠিত টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. ওমর ফারুক। বিজ্ঞপ্তি