চীন থেকে ডিএপি সার কিনতে বিএডিসির চুক্তি

চলতি বছর চীন থেকে ৪ লাখ ৪০ হাজার টন ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার আমদানি করবে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং চীনা কোম্পানি বেনিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেডের মধ্যে চুক্তি হয়েছে।

গত ১০ জানুয়ারি ঋটঔওঅঘ প্রদেশের রাজধানী ঋটতঐঙট-তে এ চুক্তি সই হয়। বিএডিসি চেয়ারম্যান (গ্রেড-১) মো. রুহুল আমিন খান এবং বেনিয়ান গ্রুপের জেনারেল ম্যানেজার লি জিন এ চুক্তিতে সই করেন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ সংশ্লিষ্ট অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ চুক্তির মাধ্যমে প্রতি টন সারের মূল্য আগের তুলনায় ২ ডলার হ্রাস পেয়েছে। এতে সরকারের রাজস্ব খাতে প্রায় ১১ কোটি টাকা সাশ্রয় হবে। বিজ্ঞপ্তি