চরিত্র না পাল্টে পোশাক পরিবর্তন করে লাভ নেই: সারজিস

বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে নিজের অভিমত জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ বিষয়ে অভিমত জানান তিনি।

সারজিস লেখেন, স্বভাব, চরিত্র, খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনও লাভ নাই। সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে।

এর আগে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে প্রেস বিফ্রিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক পরিবর্তনের বিষয়টি জানান।