অস্ট্রেলিয়াতে উচ্চ শিক্ষা গ্রহণে অনেকেরই স্বপ্ন থাকে। কিন্তু কীভাবে এই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব, তা অনেকেরই জানা নেই। প্রতি বছর অস্ট্রেলিয়া সরকার বিদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণ একাধিক সুযোগ প্রদান করে থাকে। কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে অনেক শিক্ষার্থীর সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় না।
স্টাডি অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বলা হয়েছে আন্তর্জাতিক বা বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে উচ্চ শিক্ষা গ্রহণে ৫টি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
১. উচ্চ শিক্ষা অর্জনে কোন দিকে আপনি আগ্রহী তা নির্বাচন করা
২. নির্দিষ্ট বিষয় নির্বাচন করা
৩. বাজেট নিয়ে পরিকল্পনা করা
৪. স্টুডেন্ট ভিসার জন্য প্রস্তুতি গ্রহণ
৫. অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য অপেক্ষা করা
অস্ট্রেলিয়াতে উচ্চ শিক্ষার জন্য একাধিক বিষয় রয়েছে। যেমন- কৃষি ও কৃষি প্রযুক্তি, এগ্রিকালচার কনস্ট্রাকশন এন্ড প্ল্যানিং, বিজনেস ম্যানেজমেন্ট এন্ড এন্টারপ্রিনিউরশিপ, ক্রিয়েটিভ আর্ট এন্ড ডিজাইন, ইঞ্জিনিয়ারিং অটোমেশন এন্ড টেকনোলজি, ইনভারনমেন্টাল সায়েন্স সাসটেইনাবিলিটি, হেলথ মেডিসিন এন্ড সাইকোলজি, ইনফরমেশন টেকনোলজি এন্ড কম্পিউটিং, ‘ল’ এন্ড প্যারালিগ্যাল স্টাডিজ, মিডিয়া এন্ড কমিউটিকেশন, পারসোনাল কেয়ার এন্ড ফিটনেস, সায়েন্স এন্ড ম্যাথমেটিকস, সোসাইটি কালচার এন্ড হিউম্যানেটিস, টিচার এডুকেশন এন্ড ট্রেনিং, ট্রাভেল ট্যুরিজম এন্ড হসপিটালিটি ও ভেটেরিনারি মেডিসিন।
অস্ট্রেলিয়াতে উচ্চ শিক্ষার জন্য আবেদনের ক্ষেত্রে যেসব নিয়ম কানুন রয়েছে তা সহজেই একজন শিক্ষার্থী দেখে নিতে পারে। নির্দিষ্ট বিষয়ে আবেদনের ক্ষেত্রে কিছু ধাপ রয়েছে-
> ইংরেজি ভাষায় পারদর্শী
> কোর্স নির্বাচন
> প্রয়োজনে এডুকেশন এজেন্টদের সহযোগিতা নেয়া
বাজেট
অস্ট্রেলিয়াতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দেশটিতে বসবাসের বিভিন্ন ধাপ থাকায় অর্থের পরিমাণ কম কিংবা বেশি লাগতে পারে। যেমন কেউ শহরে মেলবোর্নের শহরে এলাকাতে বসবাস করে এবং রুম শেয়ার করে থাকে তাহলে তার কিছু খরচ কম হবে। বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বাদেও থাকা এবং খাওয়ার জন্য অস্ট্রেলিয়ার সরকার একজন শিক্ষার্থীর আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে থাকে।
অফার লেটার
যদি কোনো শিক্ষার্থী সাবজেক্ট পছন্দ করার পর একাধিক বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষার জন্য আবেদন করে তাহলে তার মধ্যে যদি কোনো বিশ্ববিদ্যালয় তাকে অফার লেটার পাঠায়। তাহলে প্রথম লেটারটি ভালো করে পড়তে হবে। কারণ সেখানে পড়াশুনার যাবতীয় তথ্য থাকে। এ ধাপে একজন শিক্ষার্থীর ১০টি তথ্য যাচাই করা হয়।
চূড়ান্ত ধাপ
অফার লেটার পাওয়ার পর যাবতীয় কার্যক্রম শেষে আসে অস্ট্রেলিয়াতে যাওয়ার তোর জোর।