যারা তার ক্ষমতা দেখায় তারা প্রকৃত মানুষ না : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘এত ছোট্ট দেশে কীসের দল-মত। যাদের দল করা দরকার, তারা করুক। আমি আছি মানুষের পেছনে। সেখানে আমার কাছে হিন্দু-মুসলমানও নেই, বৌদ্ধ-খ্রিস্টানও নেই।’ গত রবিবার রাতে টাঙ্গাইলের বাসাইল উপজেলা কেন্দ্রীয় শ্মশান মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি। আর আমি বাসাইল-সখীপুরের রাজনীতিও করি না। জন্ম আমার এখানে, বড় হয়েছি এখানে। এ অঞ্চলের মানুষের বিপদে-আপদে সব সময় পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যতক্ষণ বেঁচে থাকব, ততক্ষণ সবার। এখানে আমার কোনো দল-মত কিছুই নেই।’