নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের গত ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দেওয়ার কথা ছিল। কিন্তু কাজ শেষ না হওয়ায় গত ১৫ জানুয়ারি পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হয়। এরপরও কাজ শেষ না হওয়ায় এই কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হলো।