মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ ইতালি প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে মহাসড়কের গোমতী-মেঘনা সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আরিফ উদ্দিন (১৮) দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সালাহ উদ্দিনের ছেলে। 

অপরজন পৌরসদরের সবজিকান্দি চৌধুরী বাড়ির শহিদ উল্লাহর ছেলে ইতালি প্রবাসী সৈকত সরকার (১৮)। তারা দুজনে বন্ধু। 

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, সেতুর ওপরে চট্টগ্রামগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। দুজনই ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার কারণ জানা যায়নি।