মৌলভীবাজারে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২২ ফেব্রুয়ারি

মৌলভীবাজার জেলা অটো টেম্পো, অটোরিকশা, মিশুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে স্থানীয় কার্যালয়ে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম রসি ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

তফসিলে আগামী ৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা, ১২ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ এবং ২২ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্ৰহণের তারিখ জানানো হয়। 

মৌলভীবাজার সদর উপজেলা, শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা উপজেলায় ৪টি ভোটকেন্দ্রে প্রায় ১০ হাজার শ্রমিক ভোট দেবেন।