সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালক ও ঊর্ধ্বতন নির্বাহীদের একটি মতবিনিময় সভা হয়েছে। গত বুধবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এই মতবিনিময় সভা হয়।
সভায় সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমাদ, সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ, ইনচার্জ (প্রশাসন) ড. সৈয়দ সাখাওয়াতুল ইসলাম ও প্রিন্সিপাল অফিসার মুহা. আব্দুল্লাহ আল-ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর মো. মাসুদ রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি