ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তৃতীয় ঢাকা মোটর ফেস্ট-২০২৫। মেলা চলবে ২৩ থেকে ২৫ জানুয়ারি বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। মেলায় দর্শনার্থীদের জন্য বিকেল ৫টা পর্যন্ত থাকবে কার টেস্ট ড্রাইভ ও মোটরবাইক স্ট্যান্ড। গাড়ির নির্মাতা/আমদানিকারক/সরবরাহকারী কোম্পানির পাশাপাশি বাইক, লুব্রিকেন্ট, আর্থিক প্রতিষ্ঠান ও মোটরযান অ্যাক্সেসরিজ সরবরাহকারী প্রতিষ্ঠান পণ্য প্রদর্শন ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে।
প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ, এসিএস প্রগতির প্যাভিলিয়নটি পরিদর্শন করেন। এ সময় তিনি দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। আবুল কালাম আজাদ জানান, প্রগতি মিতসুবিশি পাজেরো স্পোর্টস কিউএক্স, এএস এক্স, এল-২০০ ডাবল কেবিন পিকআপ ও মাহিন্দ্রা স্কোর্পিও ডাবল কেবিন পিকআপ সরবরাহের পাশাপাশি সব শ্রেণির ক্রেতার কথা বিবেচনা করে এবারই প্রথম প্রগতি সিডান কার বাজারজাত শুরু করেছে। বিজ্ঞপ্তি