মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রতিনিয়ত অভিযান চালিয়ে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ১টায় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতের ওয়েস্ট পয়েন্টসংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন বিসিজিএস শ্যামল বাংলা। এ অভিযানে একটি পরিত্যক্ত ফিশিং বোটের ইঞ্জিনরুমে অভিনব কায়দায় তেলের ড্রামে লুকানো ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ইয়াবাগুলো ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজ্ঞপ্তি