সর্দি-কাশি কমাতে ঘরোয়া উপায়

অনেকের এবারের শীতে সর্দি, কাশি, জ্বর লেগেই আছে। এ সময় ছোটখাটো ঠান্ডা লাগাও অবহেলা করা যাবে না। শরীর খারাপ হলে ওষুধ তো আছেই। সর্দি-কাশি কমাতে ভরসা রাখতে পারেন কয়েকটি ঘরোয়া উপায়ে।

রসুন

অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদানে সমৃদ্ধ রসুন সর্দি, জ্বরে ভালো কাজ দেয়। ‘ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিকেল সেন্টার’-এর তথ্য অনুসারে, রসুন ঠান্ডা লাগা কমাতে অত্যন্ত কার্যকর। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

হলুদ দুধ

শরীরের বহু সমস্যা কমাতে হলুদ মহৌষধির মতো কাজ করে। ঠান্ডা লাগলেও তাই ভরসা রাখতে পারেন হলুদে। গরম দুধের মধ্যে এক চামচ হলুদ মিশিয়ে খেলেই সারবে সর্দি-কাশির মতো সমস্যা। গলা ব্যথা, সর্দিতে নাক বন্ধ, মাথা ভার হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিলে রাতে ঘুমানোর আগে এক গ্লাস হলুদ-দুধ খেয়ে নিন। উপকার পাবেন।

চিকেন স্যুপ

সর্দি-কাশির বড় ওষুধ হলো স্যুপ। আর তা যদি হয় চিকেনের, তা হলে তো কোনো কথাই নেই। এ সময় শরীর বেশ দুর্বল থাকে। শক্তি জোগাতে চিকেন স্যুপ খেতে পারেন। গলাব্যথাতেও দারুণ কাজ দেয় চিকেন স্যুপ।