সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভির হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক এহসানুল হাবিব অয়নকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় জেলা শহরের বকচরা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তানভীর হোসাইন সুজন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। অপরদিকে শেখ এহসান হাবিব অয়ন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝাউডাঙ্গা বাজারের হাফিজুর হত্যা মামলায় তাদের আটক করা হয়েছে।