সাইফ তারকা বলেই আলোচনা

মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে ছুরিকাঘাতের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সাইফ আলি খান। তিনি যখন লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন বলিউডের অনেক তারকাই হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছেন। এই তালিকায় আছেন কারিনার প্রাক্তন প্রেমিক শহীদ কাপুরও। সাইফ যখন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন, তখন তাকে দেখতে ছুটে গিয়েছিলেন অভিনেতা শহীদ কাপুর। সেখানে সাইফের দ্রুত আরোগ্যও কামনা করেন তিনি।

শহীদ বলেন, ‘এটা যে কারও সঙ্গেই হতে পারে। যদিও মুম্বাই খুব নিরাপদ শহর, তাই অত্যন্ত মর্মান্তিক এ ঘটনায় আমরা সবাই খুব অবাক। এমন অনেক শহর রয়েছে যেখানে এ বিষয়গুলো ঘটেই থাকে, সেখানে এসব ঘটনা ঘটা খুব একটা বড় ব্যাপার নয়। তবে এটা যে কারও সঙ্গেই হতে পারে। আমি বলব না যে, সেলিব্রিটিরা সব টার্গেটে রয়েছেন।’

কারণ সাইফ একজন সেলিব্রিটি বলেই ওকে নিয়ে এত আলোচনা হচ্ছে। এটি অবশ্যই এমন একটি বিষয়, যা আমাদের খতিয়ে দেখা উচিত। হ্যাঁ, সাইফ বাড়ি ফিরেছেন, ভালো আছেন দেখে আমরা সবাই খুশি।’