ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেছেন, ‘বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের কেন দূরত্ব সেটা আমার বোধগম্য নয়। বিএনপির আগের বক্তব্যের সঙ্গে এখনকার বক্তব্যের মিল নেই। বিএনপি কেন এ ধরনের বক্তব্য দিচ্ছে সেটা তাদের কাছেই প্রশ্ন করা দরকার।’
গতকাল শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের পুরাতন কোর্টসংলগ্ন শিল্পকলা একাডেমিতে সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের নায়েবে আমির বলেন, ‘এই ছাত্র-জনতার আন্দোলনের কারণে আপনারা (বিএনপি) মুক্তি পেয়েছেন। এখনো রক্তের দাগ শুকায়নি। এখনো অনেক আহত হাসপাতাল থেকে ছাড়া পায়নি। এখনই তাদের সব অবদান ভুলে গেছেন। বাংলাদেশের মানুষ কখনোই নেমকহারাম পছন্দ করে না। তাই সতর্ক হোন। এভাবে বক্তব্য দিলেন ভবিষ্যতে আপনাদের কী হবে আমি বলতে পারি না। বাংলাদেশের মানুষ কখনো জালেমকে ক্ষমা করেনি।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘ভ্যাট-ট্যাক্স বাড়ানোর চেষ্টা করবেন না।