টুয়েলভে শীত-গ্রীষ্মকালীন পোশাকে চলছে বিশেষ মূল্যছাড়

শীত ও গ্রীষ্মকালীন পোশাকে ৫০ শতাংশ মূল্যছাড় দিয়েছে টুয়েলভ ক্লদিং। দেশের ৪১ আউটলেটের পাশাপাশি টুয়েলভের ই-কমার্সে এই মূল্যছাড় উপভোগ করা যাবে।

টুয়েলভ ক্লদিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সুখবর নিয়ে এসেছে টুয়েলভ ক্লদিং। মূল্যছাড়ের বিশেষ ক্যাম্পেইন চলছে টুয়েলভে। শীত ও গ্রীষ্মকালীন পোশাকে যেকোনো কেনাকাটায় চলছে ফ্ল্যাট, ৫০ পারসেন্ট মূল্যছাড়।

নারী, পুরুষ এবং শিশুদের আকর্ষণীয় সবধরণের পোশাকের দারুণ এক ফ্যাশনেবল কালেকশন সাজিয়েছে টুয়েলভ। এছাড়া, নীট, জ্যাকেটের পাশাপাশি টুপিস, থ্রিপিস, ফরমাল কিংবা পাঞ্জাবীতেও তরুণ প্রজন্মের পছন্দ এই টুয়েলভ। তারা কেনাকাটায় এই মূল্যছাড় উপভোগ করতে পারবেন।