স্পিনিং পিচ বানিয়ে নিজেরাই হারের শঙ্কায় পাকিস্তান

টেস্টের প্রথম সকালে ৩৮ রানে ৭ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ ১৬৩ রানে অল আউট হয়েও প্রথম ইনিংসে ৯ রানের মূল্যবান লিড পায় স্পিনারদের নৈপুণ্যে। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের ফিফটি ও লোয়ার অর্ডারের দৃঢ়তায় দ্বিতীয় ইনিংসে তারা করে ২৪৪ রান।

পাকিস্তানের সামনে টার্গেট দাড়ায় ২৫৪। চালেঞ্জিং লক্ষ্য তাড়ায় পাকিস্তান ৭৬ রানেই হারিয়ে ফেলেছে ৪ উইকেটে। এখনো ১৭৮ রান চাই তাদের।

তবে স্পিন-স্বর্গে পাকিস্তানের বাকি ব্যাটাররা এই রান করতে পারবেন কিনা সন্দেহ। তাই তিন দশকের বেশি সময় পর টেস্ট জয়ের সম্ভাবনা উজ্জ্বল উইন্ডিজের।