চিত্রনায়িকা নিঝুম অপহরণচেষ্টায় জড়িত থাকার অভিযোগে হওয়া মামলায় গাড়িচালক মো. রকিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাইড শেয়ারিং অ্যাপ উবারের মাধ্যমে গাড়ি চালান তিনি। ঢাকার হাতিরঝিলে ওই চালকের হাতে অনাকাক্সিক্ষত আচরণের শিকার হন জানিয়ে গত শনিবার রাতে রামপুরা থানায় একটি মামলা করেন নিঝুম। এরপর গতকাল রবিবার দুপুরে রকিকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রামপুরা থানায় নায়িকা নিঝুমের করা মামলায় বলা হয়েছে, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় অ্যাপের মাধ্যমে গাড়ি ডাকেন। বনশ্রীর বাসায় মো. রকি নামে একজন চালক টয়োটা করোলা এক্সিও মডেলের একটি গাড়ি নিয়ে হাজির হন। এরপর গাড়িটি ধানম-ি যাওয়ার কথা থাকলেও তা গুলশানের দিকে নিয়ে যেতে চান চালক। এ নিয়ে চিৎকার-চেঁচামেচি হয়। বাঁচাও বাঁচাও বলে ডাকলেও গাড়ি থামাননি চালক। একপর্যায়ে গতি কমে গেলে গাড়ি থেকে লাফিয়ে নেমে যান।
রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, গাড়িচালক রকিকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নায়িকা নিঝুমের করা মামলায় আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।