নিজের মেকআপ সামগ্রী অন্যদের সঙ্গে শেয়ার করতেই পারেন। তবে তার আগে জানতে হবে কোনটা শেয়ার করবেন। আর কোনটা করবেন না। অনেকের ত্বকই স্পর্শকাতর হয়। যার ফলে মেকআপের কিছু কিছু পণ্য অন্যের সঙ্গে শেয়ার করলে অনায়াশেই অনেক ত্বকের সংক্রমণ আপনাকে পেয়ে বসতে পারে, যা অন্যদের সঙ্গে শেয়ার করবেন না তা জেনে নিন
লিপস্টিক
অন্য কারও লিপস্টিক, লিপবাম যেমন ব্যবহার করা উচিত নয়। ঠিক তেমনই অন্যকে নিজের লিপস্টিক, লিপবাম ব্যবহার করতে দেওয়া ঠিক হবে না। এতে একজনের ঠোঁটে থাকা ব্যাক্টেরিয়া অন্যের কাছে চলে যেতে পারে। লিপস্টিকের বিনিময় চললে সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে।
চিরুনি
একে অন্যের চিরুনি ব্যবহার করেন অনেকেই। এই অভ্যাস বন্ধ করা জরুরি। অন্যের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে মাথার ত্বকে তেলের পরিমাণ অত্যধিক বেড়ে যেতে পারে। সেই সঙ্গে খুশকিও বাসা বাঁধতে পারে চুলে। তা ছাড়া মাথার ত্বকে নানা ধরনের জীবাণুও থাকে। সেসব একজনের মাথা থেকে অন্য জনের মাথায় চলে যেতে পারে। এমনকি উকুনের ভয়ও উড়িয়ে দেওয়া যায় না।
আইলাইনার ও মাশকারা
আইলাইনার ও মাশকারা অন্যের থেকে ধার করে চোখের পাতায় লাগানোর দরকার নেই। যার আইলাইনার ও মাশকারা ব্যবহার করছেন, কিছু দিন আগেই হয়তো তিনি চোখের সংক্রমণ নিয়ে ভুগেছেন। ফলে সেই আইলাইনার ও মাশকারা ব্যবহার করলে সংক্রমণ আপনার চোখেও হতে পারে। তাই সতর্ক থাকা ভালো।