শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাংবাদিক, পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে অধিকাংশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

গতকাল রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেন। 

আহতদের মধ্যে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিপন চৌধুরী (২১), ইরফান (২০), আশরাফ (২০), মেহেদি (২৩), ফয়সাল আহমেদ (২২), সাদ (২২), হৃদয় (২৩),  মাহিন (২২), ইসমাইল, ইমতিয়াজ (২০), উজ্জল (২৫), মিরাজ (২৩), আমানুল্লাহ (২২), হিমু (২৩), সাব্বির হোসেন (২৪)। ঢাকা কলেজের ছাত্র ইব্রাহিম (২৩), রিশাদ (২৩), ও রাকিব (২৪)। এছাড়া বাংলাদেশ টাইমসের সাংবাদিক তোফায়েল আহমেদ ও পথচারী উজ্জলের (৩২) নাম জানা গেছে। 

মো. ফারুক জানান, ‘সংঘর্ষের ঘটনায় মধ্যরাত পর্যন্ত আহতরা হাসপাতালে আসেন। তবে অধিকাংশই জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।’