বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান যাত্রাবাড়ী থানার মামলায় তিন দিনের রিমান্ডে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১২ জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।
রাজধানীর পৃথক থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা। গ্রেপ্তার দেখানো অপর আসামিরা হলেন- সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, দেশ টিভির ব্যাবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, সাংবাদিক ফারজানা রুপা, শাকিল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ, পল্লবী থানার ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক।
এর মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী থানার- ৩টি ও সুত্রাপুর থানার -১টি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, যাত্রাবাড়ী থানার ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বানিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, যাত্রাবাড়ী থানার- ১ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, যাত্রাবাড়ী থানার ৩ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যাত্রাবাড়ী থানার- ১ মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, মিরপুর মডেল থানার- ১ মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, মিরপুর থানার- ১ মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কোতোয়ালি থানার- ১ মামলায় দেশ টিভির ব্যাবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, মিরপুর থানার -১ মামলায় সাংবাদিক ফারজানা রুপা, মিরপুর থানার এক মামলায় শাকিল আহমেদ, কাফরুল থানার- ১ মামলায় সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ, হাতিরঝিল থানার- ১ মামলায় পল্লবী থানার ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেককে গ্রেপ্তার দেখানো হয়।