চলে গেলেন ওয়ালিদ হোসেন

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় সাইক্লিং দলের কোচ এবং সাইক্লিং ফেডারেশনের কোষাধ্যক্ষ মো. ওয়ালিদ হোসেন (ওলি) গতকাল দোহারে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। ওয়ালিদ হোসেন নিজে স্বর্ণজয়ী সাইক্লিস্ট ছিলেন। ওয়ালিদ হোসেনের মৃত্যুতে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের কর্মকর্তা ও সদস্যরা গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।