শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকা’র নবনির্বাচিত কমিটির অভিষেক

শরীয়তপুর সাংবাদিক সমিতির ঢাকা’র (২০২৫-২৬) নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে অভিষেক অনুষ্ঠানে বিদায় কমিটি নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন। 

শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার নব নির্বাচিত সভাপতি হাবিবুর রহমান পলাশ বলেন, ‘সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি নির্বিঘ্নে কাজ করার জন্য সব সময় পাশে থাকবো।’ এ ছাড়া সদস্যদের পাশে থাকার প্রত্যয় নিয়ে নতুন কমিটির আগামী দুবছরের পরিকল্পনা তুলে ধরেন তিনি।

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, ‘সাংবাদিক হলো জাতির বিবেক। তারা ভুলত্রুটি তুলে ধরলেই সঠিকভাবে কাজ করা যাবে। আমরা সবাই শরীয়তপুর একটা ছায়ার নিচে আছি। এ জেলার জনসংখ্যার ভিত্তিতে উন্নয়ন করার দরকার। তাই শরীয়তপুরের উন্নয়নের জন্য আমাদেরই উদ্যোগ গ্রহণ করতে হবে।’

পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিএম ইউসুফ আলী বলেন,  মানুষের কল্যানে সাংবাদিকদের সর্বদা সজাগ থাকতে হবে। যে যেখানে থাকুক জন্মস্থানকে এগিয়ে নেয়া সকলের দায়িত্ব।

নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো: ওবায়দুল্লাহ মামুনের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির সাবেক প্রেস সচিব আব্দুল আওয়াল হাওলাদার, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মনিরুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ও বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা.সাখাওয়াত হোসেন সায়ন্ত, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য মো. মহিউদ্দিন আহমেদ জিন্টু, মোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ করিম রানা, শরীয়তপুর সাংবাদিক সমিতির ঢাকা’র প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, রাজু আলীম, সহ সভাপতি রেজাউল হক রেজা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।