চট্টগ্রামের খুলশী এলাকায় ডিজিএফআই পরিচয়ে একটি ভবনে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ১২ জনের মধ্যে চার আসামির দ্বিতীয় দফা রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার আদালতে হাজির করলে চারজনের রিমান্ড মঞ্জুর করে বাকি আটজনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
এদিন সন্ধ্যায় চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া চার আসামি হলেন- মো. ওয়াজেদ রাকিব (৩৬), মো. হোসেন (৪০), মো. রোকন (৩৯) ও মহিউদ্দিন (৪৫)।
আদালত সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ১২ জনকে তিন দিনের পুলিশ রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে দ্বিতীয় দফায় ১ থেকে ৪ নং আসামিকে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে চারজনের প্রত্যেককে দুইদিন করে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেন আদালত।